দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থান দিবসের আরও খবর

দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থান দিবসের আরও খবর

ফন্ট সাইজ:

নেত্রকোণা: নেত্রকোণায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। বুধবার জেলা শহরের ফৌজদারি ব্রিজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সঙ্গে ছিলেন- জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নড়াইল: নড়াইলে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই শহীদ ও আহতদের পরিবারসহ জেলা বিএনপি, শিক্ষা অফিস, জেলা রিপোর্টার্স ইউনিটি ও জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভায় বক্তব্য দেন- নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. এস এম আব্দুল হক, জুলাইযোদ্ধা মাহমুদা সুলতানা রিমি, টিপু সুলতান প্রমুখ।

শরণখোলা (বাগেরহাট): ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার ও জুলাইযোদ্ধার বাবা আলতাফ হোসেন জোমাদ্দার।

শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা। পরে জুলাই আন্দোলনে শ্রীনগরের শহীদ ৩টি পরিবারের সদস্য ও ৬ জন জুলাইযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।

লালপুর (নাটোর): লালপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী প্রমুখ।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): শিবগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কামিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ কামিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ কামিল মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার অধ্যক্ষ মো. জোবদুল হকসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা শিল্প কলা একাডেমি চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত লাল শাপলা হল সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসের ওপর বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ।

টেকনাফ (কক্সবাজার): ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা কক্সবাজারের টেকনাফে নানা কর্মসূচির মধ্যদিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ওয়াসিম চত্বরে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেকনাফ উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আল ফারুকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী ও টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি’র অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ।

মদন (নেত্রকোণা): মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আলহাজ মোজাফফর আহমেদ ফাজিল মাদ্রাসা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে সমাবেশ করার কর্মসূচি ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সমাবেশ না করে উক্ত মাদ্রাসার মিলনায়তনে তাৎক্ষণিকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল-হেলাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন।

গাইবান্ধা: গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে স্মারক ও চারাগাছ বিতরণ করা হয়। বুধবার পৌর পার্কের ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা হয়। স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক ও পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। পরে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এনসিপি, জুলাই শহীদ পরিবার, জুলাইযোদ্ধা সোসাইটি, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, প্রধান ডাকঘর ও গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট (কুমিল্লা): নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জামাল উদ্দিন, জুলাই আন্দোলনে শহীদ কাজী আশরাফ আহমেদ রিয়াদের পিতা কাজী বাবুল, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরিফ হোসাইন, জুলাইযোদ্ধা ছাত্রনেতা আমীর হামজা মুন্না, আহত যোদ্ধা তামজিদ হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা জুলাই আন্দোলন সদস্য সচিব শিপন আলী, জুলাইযোদ্ধা হারুনুর রশিদ, আহত যোদ্ধা আজিম উদ্দিন।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়া জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী ও অধ্যাপক আজম খান।

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন দল ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় এমপি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন বিজয় র‌্যালি করেছেন। আরাম নগর বাজার বিএনপি’র কার্যালয় থেকে যাত্রা শুরু করে পৌরসভার সামনে সমবেত হয়ে পথসভায় মিলিত হন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম, পৌর বিএনপি’র সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীনসহ অনেকেই।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন