শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত জুলাই অভ্যুত্থান দিবস

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত জুলাই অভ্যুত্থান দিবস

ফন্ট সাইজ:

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে গতকাল দেশের সকল জেলা উপজেলা এবং বিভাগীয় শহরে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করেছে। বিস্তারিত পাঠিয়েছেন- মানবজমিনের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিরা।

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচিতে মুখর ছিল চট্টগ্রাম। নগরের নিউমার্কেট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের গণমিছিল-সমাবেশ, গণভোজ এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। নগরের নিউমার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক ও সামাজিক অংশীজনের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সংশোধন করা হবে। জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের শহীদেরা জাতির গৌরব ও প্রেরণার প্রতীক। তাদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।

জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখতে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিটি গেট থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এ. কে. খান মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও দলীয় মেয়র প্রার্থী মো. শামসুজ্জামান হেলালী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

স্টাফ রিপোর্টার, খুলনা: বুধবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়। সকালে নগরের শিববাড়ি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, জেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং নগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হয়।
এ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার, আহত এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী। বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ শেখ মো. সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মাতা নূরনাহার প্রমুখ।

স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ নানা সংগঠন।

এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেটোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মাহনগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম ইমতি, শহীদ মোসলেম উদ্দিনের স্ত্রী দিলরুবা বেগম প্রমুখ।

কুষ্টিয়া: দিবসটি উপলক্ষে বুধবার সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সুধীজন অংশ নেন।

সুনামগঞ্জ: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নুরুল। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পটুয়াখালী: ‘জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুব হোসাইন ও সোনামনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ডিডিএলজি পটুয়াখালীর উপ-পরিচালক পৌর প্রশাসক উপসচিব মোহাম্মদ জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পিপি এড. মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর এড. নাজমুল আহসান, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাওলাদার সেলিম মিয়া, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী, জেলা ছাত্রশিবির নেতা মো. জুবায়ের হোসেন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আমিন বিন সুলতান, জাতীয় ছাত্র শক্তির নেতা ইমতিয়াজ আহম্মেদ। শহীদ জসিম উদ্দিনের স্ত্রী মোসা. রুমা বেগম, শহীদ সাইদুর রহমান ইমরানের পিতা কবির হোসেন, শহীদ জিহাদের ভাই মো. জিন্নাত, আহত জুলাইযোদ্ধা আবু হানিফ ও মুজাহিদুল ইসলাম।

নেত্রকোণা: নেত্রকোণায় পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সকালে শহরের জয়ের বাজার মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার পাশে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে শেষ হয। এরপর সেখানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. সোলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, আলমঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, আজিজুল হক, গাজী শাহ আলম, সদস্য এড. আব্দুস সালাম খান, সাদেকুর রহমান সাদেক, ফরিদউদ্দিন মাসুদ, বিএনপি নেতা শেখ লিয়াকত আলী বাবু, আব্দুর রশিদ, উপজেলা যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক, হাফিজ আল-আসাদ কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায় জুলফিকর সিদ্দীক, যুগ্ম-আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু প্রমুখ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে পৃথক র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াত। উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মুরসালিনের পরিচালনায় এলকে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মো. আসলাম চৌধুরী। সমাবেশ শেষে একটি র‌্যালি বের করা হয়। অপরদিকে, উপজেলা জামায়াতের উদ্যোগে বিকালে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল বের করা হয়। সমাবেশে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার। এ সময় উপজেলা এনসিপি নেতাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ উপস্থিত ছিলেন। পরে বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে মানিকগঞ্জ শহরের মানরা এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জুলাইযোদ্ধা পরিবার, মানিকগঞ্জ প্রেস ক্লাবসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠন। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি’র জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই-আগস্টের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- জুলাইযোদ্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব, মিজানুর রহমান, সৈয়দ হাসিবুল আলম, আহত জুলাইযোদ্ধা মো. সাকিব খানসহ আরও অনেকে। এ ছাড়া, শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- পুলিশের গুলিতে নিহত সাটুরিয়া উপজেলার শহীদ আফিকুল ইসলাম স্বাদের পিতা শফিকুল ইসলাম, সিংগাইরের সন্তান শহীদ সাদ মাহমুদ খানের পিতা বাহাদুর খান ও পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে নিহত শহীদ রফিকুল ইসলামের বাবা রহিজ উদ্দিন। শহীদ সাদ মাহমুদ খানের পিতা বাহাদুর খান বলেন, ১২ বছরের মাদ্রাসার ছাত্র সাদকে পুলিশ গুলি করে মেরেছে। আমার অবুঝ ছেলের মৃত্যুর বিচার না দেখে আল্লাহ্‌ যেন আমার মৃত্যু না দেয়। আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান প্রমুখ।

মাগুরা: মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা। শহরের প্রধান প্রধান সড়ক, দ্বীপসমূহ পতাকাসহ ব্যানার-ফেস্টুন রঙিন নিশানা তার সজ্জিতকরণ এবং শিশুদের জন্য রচনা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাইযোদ্ধাদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন। এ দিবসটি উপলক্ষে সকাল ৯টায় ঢাকা রোড ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন- জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, সরকারি কলেজ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেস ক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে সকাল সাড়ে ৯টায় মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দিন।

ঝিনাইদহ: ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পরে সেখানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। সেসময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্‌ হাছান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব তারেক রেজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে শহীদদের পরিবার, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, বিআরটিএসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সেসময় নওগাঁ: শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে নওগাঁয় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই গণ-অভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যসহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়াও দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নওগাঁয় সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। সকালে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর আব্দুর রাকীব, জেলা জামায়াতের সেক্রেটারি আ.স.ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক মহিউদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

পাঁচবিবি (জয়পুরহাট): গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম, পাঁচবিবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস এবং বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী রত্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান (রনি), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নান্মী, উপজেলা প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক, গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মো. ফজলুল হক এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কয়রা (খুলনা): জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আকরাম হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- কয়রা থানার ওসি মো. হাসানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানসহ অনেকে। পরে জুলাইযোদ্ধাদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা, শহীদ ও আহতদের পরিবারের শান্তি ও কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। বক্তব্য রাখেন- নবীনগর থানার ওসি মুরশেদুল আলম, জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জামায়াতে ইসলামীর আমীর মুখলেসুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জালাল উদ্দিন মনির, এনসিপি নেতা সাইফুল ইসলামসহ প্রমুখ। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার আলী শেখ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাইজিদ শরীফ।

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্যদিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে শহরের শহীদ মিনার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন- জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধাঞ্জলী কর্মসূচিতে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আসরাফি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব- বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতিসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে প্রশাসনিক ভবন চত্বর থেকে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে র‌্যালি শুরু হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন