ধোবাউড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণসমাবেশ

ধোবাউড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণসমাবেশ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে ১১ দলীয় জোটের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ধোবাউড়া ডাক বাংলো চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হালিম'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান মুক্তা। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি বাছির উদ্দিন খান, ময়মনসিংহ মহানগর জামায়ত নেতা রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, উপজেলা এনসিপি সমন্বয়কারী আতিকুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ইয়াসিন আরাফাত, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন