জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্থার পাশে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে শেষ হয। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, আলমঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, আজিজুল হক, গাজী শাহ আলম, সদস্য অ্যাডঃ আব্দুস সালাম খাঁন, সাদেকুর রহমান সাদেক, ফরিদউদ্দিন মাসুদ, বিএনপি নেতা শেখ লিয়াকত আলী বাবু, আব্দুর রশিদ, উপজেলা যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ন-আহবায়ক নাজমুল হক, হাফিজ আল-আসাদ কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায় জুলফিকর সিদ্দীক, যুগ্ন-আহবায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু প্রমুখ। গণমিছিল ও সমাবেশে বিএনপি ও এর অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
