ববিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা

ববিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা

ফন্ট সাইজ:

৫ আগস্ট 'অদম্য জুলাই' কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ র‍্যালি বের করে। র‍্যালিতে বহিরাগত অংশগ্রহণের অভিযোগ তুলে বাধা দেয়া হয়। একপর্যায়ে র‍্যালিতে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টার অভিযোগ  উঠলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।  এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই সংগঠন।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মেহেদি হাসান সোহাগ গণমাধ্যমকে বলেন, “দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবোঝি হয়েছে। এ নিয়ে দুই পক্ষই একে অপরকে আঘাত করেছে। আমরা দুই পক্ষকেই থামিয়েছি। থামাতে গিয়ে আমরাও আহত হয়েছি।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন