সিলেটে ডিবি পরিচয়ে অপহরণ, গণধোলাই

ফন্ট সাইজ:

সিলেটে ডিবি পরিচয়ে অপহরণ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক যুবক। গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে জালালাবাদ থানাধীন মদিনা মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বাধায় কিশোরটি রক্ষা পায়। কিশোরকে তুলে নেয়ার চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার কাছ থেকে গাড়ির চালককে উদ্ধার করে। প্রাইভেটকারের চালক সামা সিলেটের এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকার ময়না মিয়ার ছেলে। সামা সহ আরও ২ জন আখালিয়া সুরমা আবাসিক এলাকার ‘রিফাত অ্যান্ড কোং’ দোকানের সামনে থেকে ইমরান হোসেন নামে এক কিশোরকে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

পরে তারা সুবিদবাজারের দিকে যাওয়ার সময় ওই কিশোরের চিৎকার শুনে আশপাশের লোকজন মদিনা মার্কেট এলাকায় গাড়িটি আটকে দেয়। এ সময় অপর ২ জন পালিয়ে গেলেও চালককে আটক করে জনতা গণপিটুনি দেয় এবং গাড়ি ভাঙচুর করে। আহত অবস্থায় চালক সামাদ ও ভিকটিম ইমরান হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছে। এসআই প্রণব রায় জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ভিকটিমকে মারধর করা হয়েছিল এবং চালক গণপিটুনির শিকার হয়। সিসিটিভি ফুটেজ দেখে পলাতক ২ জনকে শনাক্তের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন