আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ রোজ শনিবার। সংযুক্ত মহিলা পরিষদ এর সভানেত্রী ও সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য, বিলসের সদস্য, সাবেক পাক্ষিক বর্তমান সময়ের প্রকাশনা সম্পাদক মরহুমা রোজী বেগম এর ১৮তম মৃত্যুবার্ষিকী। এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংযুক্ত মহিলা পরিষদ ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন দেশব্যাপী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলিসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে নিজ বাসভবনে কোরআন খতম, দোয়া মাহফিল এবং গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০০৮ সালের এই দিনে রোজী বেগম ৫৪ বছর বয়সে ইন্তেকাল করেন।
