বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা সিনেমার চরিত্রের দৈর্ঘ্যরে চেয়ে গল্পে চরিত্রটির প্রভাবকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্ক্রিনে তাকে কতোক্ষণ দেখা যাবে তা দেখে আমি কখনো সিনেমার প্রস্তাব গ্রহণ বা বর্জন করি না। আমার কাছে চরিত্রের দৈর্ঘ্য নয় বরং গল্পে চরিত্রটির প্রভাব কতোখানি- সেটাই মূল বিষয়। সারাবিশ্বে এমন অনেক সিনেমা রয়েছে যেখানে বিখ্যাত অনেক অভিনেতা-অভিনেত্রী পর্দায় স্বল্প উপস্থিতি কিন্তু দর্শকরা ওই শিল্পীর অভিনয় সাদরে গ্রহণ করেছেন। এমনও হয়েছে মুখ্য চরিত্রে রূপদানকারী ম্লান হয়ে গেছে।
গল্পের প্রভাবকে গুরুত্ব দেন দিয়া
বিনোদন ডেস্ক
৪ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
