আওয়ামী লীগের মুরোদ আছে বলেতো আমার মনে হয় না

৫ আগস্ট ঘিরে নাশকতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের মুরোদ আছে বলেতো আমার মনে হয় না

ফন্ট সাইজ:

আগামী ৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই দিবসকে ঘিরে আওয়ামী লীগ কোনো নাশকতা করতে পারে এমন আশঙ্কা আছে কি না- জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি। তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে। এর বেশি তৎপরতা তো দেখি না।’
সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল একটি সভা ডেকেছে। যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘আওয়ামী লীগের তৎপরতা নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না’? জবাবে তিনি বলেন, ‘বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সব সময় চালু থাকে। যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসঙ্গে চা খেতে না যায়, যেন গাড়ি রেখে সবাই একসাথে বিশ্রাম না করে—কেউ না কেউ গাড়িটা অ্যাটেন্ড করবে। সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন