গাজীপুরে ইউনিয়ন ভূমি অফিসের সবাই সাসপেন্ড

ফন্ট সাইজ:

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এসময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি সফিপুরে অপর একটি ভুমি অফিস পরিদর্শনে রওনা দেন। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ওই অফিসের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ এইচ এম আমিন উদদীন

১ ঘন্টা আগে

ওয়ারিশ গনের মধ্যে দলবদ্ধভাবে আবেদন না করলে নামজারি করেনা , একজনের জন্য পুরো খতিয়ান অকার্যকর কেন হবে ? যে কয়জন /আংশিক নামজারি দিতে আপত্তি কিসের ? এই দেশে কিছু অংশীদারের জন্য জায়গা জমি এমনকি অনেক বড় বড় কুকুর অকেজো এবং অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ফলে রাজস্ব আদায় যেমন হচ্ছে না তেমনি কৃষি এবং মৎস্য চাষ বলতে কিছুই হচ্ছে না , এগুলোকে আইনের আওতায় আনা একান্ত জরুরী , নামজারি সহজ করা এবং হবে অব্যবহৃত পুকুর ও জমির উপর কঠোর আইন প্রয়োগ সময়ের দাবি ।

Kanchon

১ ঘন্টা আগে

Very good

Mojibor Mondoll

২ ঘন্টা আগে

ফরিদপুর খলিলপুর ভূমি অফিসের তদন্ত করা উচিত। কোন কাজ টাকা ছাড়া হয় না‌

মন্তব্য করুন