দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

ফন্ট সাইজ:

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬,৪৬৯.৯৪ মিলিয়ন (বা ৩৬.৪৬ বিলিয়ন) মার্কিন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছর একই মাসের ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। ৩০-৩১ জুলাই প্রবাসী বাংলাদেশিরা ১৫২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন