কোদাল হাতে জয়া আহসান, ভাসছেন প্রশংসায়

কোদাল হাতে জয়া আহসান, ভাসছেন প্রশংসায়

ফন্ট সাইজ:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় নানাভাবে হাজির হতে দেখা যায় এ অভিনেত্রীকে। তবে বাস্তব জীবনে একেবারেই মাটির কাছাকাছি জয়া আহসান। নিজের বাড়ির আঙিনায় নিয়মিত ফল-সবজি চাষ করেন অভিনেত্রী। জমি তৈরি থেকে শুরু করে গাছপালার পরিচর্যা—সব কিছুই করেন নিজ হাতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার এই পরিশ্রমী ও সাদামাটা রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যায়, খালি পায়ে কৃষিকাজে ব্যস্ত জয়া। দীর্ঘক্ষণ ধরে নিজের হাতে কোদাল চালিয়ে বাগানের মাটি তৈরি করছেন তিনি। এক সহযোগীকে নিয়ে মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি আনন্দের সঙ্গে অনুরাগীদের নিজের বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিতে দেখা যায় তাকে। ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন এই তারকা। কেউ তাকে ‘মাটির মানুষ’ বলছেন, আবার কেউ মন্তব্য করছেন—তার এমন শারীরিক পরিশ্রমই হয়তো তার সৌন্দর্য ও ফিটনেসের আসল রহস্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন