সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

ফন্ট সাইজ:

সিংড়ার খেজুরতলায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার রিশিনগাঁও গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আফজালের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর পিকআপের ড্রাইভার ইলিয়াস আলী ভূঁইয়া পালিয়ে গেছে। মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন