কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের নতুন কমিটি সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ফন্ট সাইজ:

দ্বি-বার্ষিক জেলা সম্মেলনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি কে.এম. আনিসুজ্জামান সভাপতি এবং সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ পুনরায় সেক্রেটারি নির্বাচিত হয়েছে। শনিবার জেলা শহরের শোলাকিয়া এলাকায় দলটির জেলা কার্যালয়ে দ্বি-বার্ষিক জেলা সম্মেলন ’২৬ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নোমান আহমাদের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, জাতির কাক্সিক্ষত মুক্তি ও সফলতা সুনিশ্চিত করতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে মানবজাতির কাক্সিক্ষত মুক্তি ও সফলতা। বক্তব্যের শেষে প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত করেন। এ ছাড়া কে এম আনিসুজ্জামানকে সভাপতি এবং মাওলানা নোমান আহমাদকে সেক্রেটারি করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন