দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৮ ঘর পুড়ে ছাই খোলা আকাশের নিচে ৩টি পরিবার

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৮ ঘর পুড়ে ছাই খোলা আকাশের নিচে ৩টি পরিবার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩টি পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর মণ্ডলপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৩টি বাড়ির বসতঘর ও ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর মণ্ডলপাড়া গ্রামের কলিম ও শহিদুল ইসলামের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৩টি পরিবারের ৮টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ব্যাপক ক্ষতি হয়। আগুনে ঘরে থাকা খাদ্যশস্য, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ ১০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা সরকারি ও বিত্তবানদের সহায়তার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন