পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাদুল্লাপুর উপজেলার আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আবু হানিফ ওরফে নিউটন উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই যুবক দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী কথা বলাসহ পবিত্র কোরআন অবমাননা করে আসছে। এনিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছে। তাকে একাধিকবার নিষেধ করা করা হলেও ক্ষান্ত হয়নি। এদিকে এ ঘটনার প্রতিবাদে সাদুল্লাপুর ওলামা পরিষদের পক্ষ থেকে থানা চত্বরে বিক্ষোভ করা হয়।
এ সময় অভিযুক্ত নিউটনের উপযুক্ত বিচার দাবি জানান তারা। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, নিউটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন