জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। বর্তমানে তার অভিনীত দু’টি ধারাবাহিক ‘রূপনগর’ ও ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ প্রচার হচ্ছে। পাশাপাশি নতুন কয়েকটি কাজের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। নতুন কাজ নিয়ে শখ জানান, নতুন কাজ নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না। তার ভাষায়, আমি আমার কাজ বেশি ‘ডিসক্লোজ’ করতে চাই না। ইনশাআল্লাহ্ খুব শিগগিরই সবাই দেখতে পারবেন।
নিজের নতুন লুক ও ফিটনেস নিয়ে তিনি জানান, গর্ভাবস্থার সময় হরমোনজনিত কারণে আমার শরীরে স্বাভাবিক পরিবর্তন এসেছিল। বর্তমানে তার সন্তানের বয়স চার বছর। নিয়মিত ডায়েট ও ফিটনেস রুটিন অনুসরণ করায় তিনি আবারো পুরনো ছন্দে ফিরেছেন। নিজের এই পরিবর্তন নিয়ে শখ বলেন, প্রশংসা শুনতে সবারই ভালো লাগে।
মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি সাংবাদিকদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তারা সব সময় আমাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দর্শকরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
