নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় গায়ক ও সুরকার কাজী শুভ। গানের শিরোনাম ‘বাতাস লাগছে গায়ে’। হানিফ খানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আদিব কবির।
সম্প্রতি গানটি কাজী শুভ’র নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ গায়ক বলেন, এ গানের কথা-সুর ও সংগীতে শ্রোতারা বেশ ভিন্নতা পাবেন। আমার বিশ্বাস, ভালো লাগবে সবার।
আরও পড়ুন:
নতুন মিশনে তটিনী
