রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ফন্ট সাইজ:

সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে শনিবার আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে সিলেট সফর করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার দুপুরে ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে কিছু সময় দাঁড়ালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা। মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সকল স্টেশন এবং রেললাইনের সমস্যা সরজমিন পরিদর্শন করা হবে বলে জানা যায়। শনিবার সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছে। পরে তিনি ট্রেন থেকে নেমে স্টেশনটি পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন