নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি: দুলু

নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি: দুলু

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি বাংলাদেশে ২০০১-২০০৬ নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল । আমরা চাই এই নকল অধ্যায় শেষ করতে। না পড়ে জিপিএ ৫, না পড়ে গোল্ডেন জিপিএ ৫, এই পড়া বাংলাদেশে হবে না। লেখাপড়া না করলে কোনো লাভ হবে না।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ -উদ- দৌলা কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
লেখাপড়ার বিকল্প নেই উল্লেখ করে দুলু বলেন, অভিভাবক, শিক্ষক ও ছাত্র সবার কাছে অনুরোধ করব ছাত্রদেরকে পড়ার টেবিলে বসাতে হবে। লেখাপড়ার বিকল্প নেই। লেখাপড়া না করলে বড় হওয়া যাবে না। চাকরিও পাওয়া যাবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন