বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফন্ট সাইজ:

বগুড়ার কাহালু উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় নওগাঁ–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুটি ট্রাকের মধ্যে একটি মিনি ট্রাক এবং অপরটি বড় ট্রাক। যারা মারা গেছেন তারা দুই ট্রাকের চালক ও হেলপার। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো এখনও ঘটনাস্থলেই রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধারের কাজ করছেন।”


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন