সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফের সভাপতি হয়েছেন সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসা আবারও দায়িত্ব পেয়েছেন। আগামী তিন বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পালন করবেন। বাঙালি সংস্কৃতির চর্চা ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্ব পেয়েছে ছায়ানট।
শুক্রবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের নির্বাচনে ১৫ সদস্যের নতুন কার্যকরী সংসদ গঠন করা হয়। পাশাপাশি ছয়জনকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ্। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হয়েছেন নাসেহুন আমীন। কার্যকরী সংসদের সদস্য হিসেবে রয়েছেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা।
তাছাড়াও, নতুন কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফ্ফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার ও শ্যামলী নাসরিন চৌধুরী।
