গানের রিয়েলিটি থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবার দুই দশক পর হচ্ছেন নতুন একটি গানের রিয়েলিটি শোয়ের বিচারক। শুরু হচ্ছে পরিবারভিত্তিক সংগীত প্রতিযোগিতা ‘পরিবারের সেরা জুটি’। পুতুল ছাড়াও বিচারকের আসনে থাকছেন- সুজিত মোস্তফা এবং লুৎফর হাসান। পুতুল বলেন, সুজিত স্যার আমার সংগীতগুরু। আর লুৎফর ভাইয়ের সঙ্গে পথচলা দীর্ঘদিনের। সবমিলিয়ে এই আয়োজনটা নিয়ে আনন্দিত আমি।
পুতুল এবার বিচারক
স্টাফ রিপোর্টার
১ আগস্ট (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
