তারেক রহমানকে কাছে পেয়ে যে প্রশ্ন করলো শিশুরা

তারেক রহমানকে কাছে পেয়ে যে প্রশ্ন করলো শিশুরা

ফন্ট সাইজ:

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। পরে মসজিদের সামনে নামাজে আগত শিশু-কিশোরদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরা নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। প্রধানমন্ত্রীও সাগ্রহে শিশুদের প্রশ্নের উত্তর দেন এবং পাল্টা প্রশ্ন করেন। এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে বলে বসলো, ‘আঙ্কেল, আপনি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীও বললেন, ‘আমি? আমি তো রোজা রাখি।’
এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও হাত মেলালেন প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, ‘তোমরা রোজা রাখো?’ সমস্বরে শিশুদের জবাব, ‘আমরাও রাখি।’

লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে এই মসজিদেই জুমার নামাজ পড়ছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।

এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘তাই!’ অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তারও মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে ওঠে শিশুরা। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে বলেন, আল্লাহ হাফেজ। এরপর স্ত্রীকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

আজমল

৪ মাস আগে

সর্বদাই যেন এদেশের মানুষ এমনটা বজায় রাখতে পারে।

Md. Masodul Alam

৪ মাস আগে

বাপ কা বেঠা। এগিয়ে যান। এগিয়ে থাকুন। চাটুকার কমলে কমুক। এই দেশের সাধারন মেহনতি মানুষ আছে আপনার সাথে। অনেক অনেক ভালোবাসা রইলো।

জালাল আহমেদ

৪ মাস আগে

এমন একজন প্রধানমন্ত্রী চেয়েছিল বাংলাদেশের মানুষ,,,

HM Monir

৪ মাস আগে

আমজনতার রাজা।

Abdul Ali

৪ মাস আগে

ভেরি গুড

Moniruzzaman Manik

৪ মাস আগে

আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। 🌟
মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তকে ঘিরে কোমলমতি শিশুদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা সত্যিই দারুণ একটি খবর। এই ইতিবাচকতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ভীষণ ভালো লাগলো দৃশ্যটি দেখে!

Rahman

৪ মাস আগে

Very positive behavior, only request, please control very carefully Law and Order. Don’t mercy anyone above the law. Thanks

মোহাম্মদ আবুল কালাম রাসেল

৪ মাস আগে

খুব অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধান মন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন। আশা করি আগামি ৫/১০ বছরের মধ্যে জনাব তারেক রহমান স্টেটম্যান হিসাবে আবির্ভূত হবেন।

মন্তব্য করুন