লন্ডনে তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

লন্ডনে তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যের লন্ডনের একটি রেস্তোরাঁয় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম। ওই রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন তিনি। এমন সময় তোপের মুখে পড়েন তিনি। তার পরনে ছিল হাফ হাতা শার্ট। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি শ ম রেজাউল করিম উদ্দেশ্য করে বলছেন—১৭ বছর ধরে ১৮ কোটি মানুষের মধ্যে গুম ও খুন করলেন। ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নাই, আপনার এনসিপির নেতাদের মেরে ফেললেন, সাধারণ ছাত্রদের মারলেন। আপনারা সাউন্ড করে কথা বলার সাহস পান কোথায়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী রেজাউল করিম। তারপর কখনো কখনো তাকে বিদেশে প্রকাশ্যে দেয়া যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন