ইরানে চীনের ৪০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর ‘ভিত্তিহীন’

দাবি বেইজিংয়ের

ইরানে চীনের ৪০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর ‘ভিত্তিহীন’

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে বৃহস্পতিবার (৩০ জুলাই) উড়িয়ে দিয়েছে চীন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান চীনে তৈরি সর্বোচ্চ ৪০০টি কাঁধে বহনযোগ্য (শোল্ডার-ফায়ার্ড) আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রথম চালান পেতে যাচ্ছে।

এমন খবরের পরিপ্রেক্ষিতে বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান আগেও একাধিকবার স্পষ্ট করা হয়েছে। তিনি বলেন, প্রতিবেদনগুলো সত্য নয় এবং মোটেও তথ্যভিত্তিক নয়।
মাও নিং আরও জোর দিয়ে বলেন, চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানের পক্ষেই কাজ করে।

এদিকে, বুধবার পাকিস্তানও একই প্রতিবেদন কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীন থেকে ইরানে সম্ভাব্য এই অস্ত্র চালান পাকিস্তানের ভূখণ্ড দিয়ে পরিবহন করা হবে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনাদোলু এজেন্সিকে জানায়, এ ধরনের সব জল্পনা-কল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

আইএসপিআর আরও জানায়, এ ধরনের সব জল্পনা-কল্পনা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।

এর আগে রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবারের মতো গ্রহণ করতে পারে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, প্রথম চালানটি পশ্চিম চীনের উরুমকি শহর থেকে উড়োজাহাজে পাঠানো হবে এবং পাকিস্তানের ভূখণ্ড অতিক্রম করে ইরানে পৌঁছাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন