‘ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে লিটন’

‘ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে লিটন’

ফন্ট সাইজ:

রঙিন পোশাকের ক্রিকেটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসকে। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও বাংলাদেশকে উঁচুতে নিয়ে যাবেন নতুন অধিনায়ক এমনটা বিশ্বাস করেন নাজমুল হোসেন শান্ত। নয়া ওয়ানডে অধিনায়ককে জানিয়েছেন শুভ কামনা ও অভিন্দন। টেস্ট অধিনায়ক শান্ত বলেন , ‘লিটনকে অভিনন্দন। সে টি-টোয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ গত মে মাসে টি-টোয়েন্টির দায়িত্ব পান লিটন। তারই ধারাবাহিকতায় এবার সাদা পোশাকের দুই ফরম্যাটেই এখন অধিনায়ক তিনি। বিসিবি মূলত তিন ফরম্যাটের অধিনায়ক ভাবনা থেকে সরে এসেছে। লাল বলে একজন ও সাদা বলের দুই ফরম্যাটে একজন অধিনায়কের কৌশলটাই বেছে নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্ত নিজেই দায়িত্ব পেতে পারেন, এমন একটি গুঞ্জন ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে এই বিষয়ে অত্যন্ত খোলামেলা ও স্পষ্ট আলোচনা হওয়ার কথা জানান টেস্ট অধিনায়ক। অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও যেকোনো দ্বিধাদ্বন্দ্ব দূর করতে শান্ত বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, বিষয়টা পরিষ্কার ছিল।’ অধিনায়কত্ব নিয়ে বিসিবি নীতিপ্রণেতাদের দূরদর্শী সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এই বাঁহাতি ব্যাটার। শান্তর মতে, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে দলের সার্বিক কল্যাণই সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত। বোর্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শান্ত বলেন, ‘ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে। কোন ফরম্যাটে কে অধিনায়ক হবে বা কে থাকবে তা আসলে ম্যানেজম্যান্ট নির্ধারণ করবে দলের ভালোর কথা চিন্তায় রেখেই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন