শিউরে ওঠা অভিজ্ঞতায় কাজল

শিউরে ওঠা অভিজ্ঞতায় কাজল

ফন্ট সাইজ:

ক্যারিয়ার জুড়ে অগণিত ভক্তের ভালোবাসা পেয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি শুটিং সেটে এক চরম বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে তার ব্যক্তিগত ক্যারাভানে হঠাৎ ঢুকে পড়েন এক সহকারী পরিচালক। বিনা অনুমতিতে ঘরে ঢুকে শার্ট খুলে বুকে থাকা কাজলের নামের ট্যাটু প্রদর্শন করেন ওই ব্যক্তি, যা দেখে মুহূর্তে শিউরে ওঠেন অভিনেত্রী। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা জানিয়ে কাজল বলেন, কয়েক দিন আগের কথা, একটি ছবির শুটিং শেষ করে আমি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক সেই সময় ছবিতে কর্মরত একজন সহকারী পরিচালক অনুমিত ছাড়া আমার ক্যারাভানে ঢুকে পড়ে।

ঢুকেই নিজের গায়ের শার্ট খুলে ফেলে এবং তার বুকে আঁকা আমার নামের ট্যাটু দেখায়। পুরো ঘটনায় আমি এতটাই স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে, আমার হাত ও পা কাঁপতে শুরু করেছিল। তিনি স্পষ্ট জানান, একজন মানুষ আমাকে ভালোবেসে তার শরীরে আমার নাম ট্যাটু করিয়েছে- এ কথা ভেবে আমার ভালো লেগেছিল ঠিকই। কিন্তু একজন নারী যখন একা থাকেন, তখন কোনো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ ও অনুচিত। কেউ যত বড় ভক্তই হোক না কেন, এ ধরনের আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়। আমি তাকে সতর্ক করে জানাই যে, এই কাজের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়া হতে পারে এবং তারপর তাকে সেখান থেকে বের করে দিই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন