ফের লরেন্স বিষ্ণোইয়ের হুমকির মুখে আমির খান। জেলবন্দি লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নামে সোশ্যাল মিডিয়ায় একটি হুমকি পোস্ট এবং একটি ভয়েস নোট ছড়িয়ে পড়েছে, যেখানে অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে গুরুতর হুমকি দেয়া হয়েছে।
ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন, পোস্ট ও ভয়েস নোটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার
