স্থগিত অনুপমের কনসার্ট

স্থগিত অনুপমের কনসার্ট

ফন্ট সাইজ:

ঢাকায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থগিত করা হয়েছে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। বুধবার রাতে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হওয়ার পরও ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশ দেয়। অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফরমের মাধ্যমে সব টিকিটধারীকে সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে বলেও জানানো হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন