এবার কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা

এবার কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা

ফন্ট সাইজ:

এবার কুয়েতে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে অতর্কিত বিমান হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এই তথ্য জানিয়েছে গার্ডিয়ান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে মার্কিন বিমানবাহিনীর অবস্থান।

আইআরজিসির দাবি, হামলায় দুইটি হ্যাংগার এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এসব ট্যাঙ্ক থেকে মার্কিন বাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারে জ্বালানি সরবরাহ করা হতো।

তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন বাহিনী।
এর আগে বৃহস্পতিবার জর্ডানের আল আজরাক মার্কিন বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, এই হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হামলায় কয়েকজন মার্কিন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন।






কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন