সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কয়ছর এম আহমেদকে লন্ডনে জাঁকজমকপূর্ণ নাগরিক সংবর্ধনা দিয়েছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী।
সোমবার (২৭ জুলাই ) পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে লন্ডনের নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিসবাহুজ্জামান সোহেল ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা প্রদান করে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকে কয়ছর এম আহমেদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশে ফিরে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রবাসীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর এম আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবকে প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন লন্ডনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকে সভা করেছি। কঠিন সময়ে দলের নেতাকর্মীদের সাহস ও দিকনির্দেশনা দিয়ে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়েছেন। তার নেতৃত্ব ও আস্থার কারণেই আমরা জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্ৰচেষ্টায় দেশের মানুষ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে পাচ্ছে। সবাই তাকে সহযোগিতা করলে আমরা একটি সফল বাংলাদেশ দেখতে পাবো।
তিনি আরো বলেন , দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই প্রবাসীরা সবসময় জাতীয় স্বার্থে অবদান রেখে চলেছেন। লন্ডনে প্রবাসজীবনের ১৭ বছর ছিল সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক অঙ্গীকারের সময়। আন্দোলনের নানা চ্যালেঞ্জ, কর্মসূচি এবং প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনের কথা স্মরণ করছি । প্রবাসীরা শুধু অর্থনীতিতে নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রবাসীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি শুধু ''জগন্নাথপুর-শান্তিগঞ্জ''- এর এমপি নই ,আমি সকল প্রবাসীদের এমপি। আজকের এই সম্মান ব্যক্তিগত নয়; এটি গণতন্ত্র, মানুষের অধিকার এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবো । পাশাপাশি প্রবাসীদের অবদান দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর আশ্বাস দেন।
যুক্তরাজ্য বিএনপি আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু, জগন্নাথপুর থানা বিএনপি সাবেক সভাপতি বাদশাহ মিয়া লস্কর, আহবায়ক কমিটির সদস্য আলহাজ তৈমুছ আলী, আক্তার হুসেন, গোলাম রব্বানী সোহেল, শরিফুজ্জামান চৌধুরী তপন, এমদাদ হুসেন টিপু, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম মামুন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ কোর্ডিনেটর কামাল উদ্দিন, দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, ডঃ মুজিবুর রহমান, সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, ফেরদৌস আলম, আহবায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাদির, সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, টাওয়ার হেমলেট এর সাবেক মেয়র কাউন্সিলর দরস উল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ডাইরেক্টর সরফরাজ সরফু, জগন্নাথপুর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ, থানা ছাত্রদল এর সাবেক সভাপতি রাজু আহমদ, বিএনপি নেতা সোহেল আহমদ, জাহেদ আলী, কামাল মিয়া, আওলাদ হুসেন, আলিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমেদকে লন্ডনে নাগরিক সংবর্ধনা প্রদান
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
প্রবাস
২ ঘন্টা আগে
৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
