দু’টি মামলায় গোলাপ ও সাবেক আইজিপি শহিদুল হককে জিজ্ঞাসাবাদের অনুমতি

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান গোলাপকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর ফলে তদন্ত সংস্থা তাকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে।

অন্যদিকে, ২০১৬ সালে মেজর জাহিদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হককে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে একই ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দেয়া পৃথক আদেশে তদন্ত সংস্থাকে এ অনুমতি দেয়া হয়। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, তদন্তের স্বার্থে উভয় মামলায় সংশ্লিষ্ট আসামিদের এক দিন করে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত সংস্থা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন