রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আনা হয়। সঙ্গে তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী রয়েছেন।
শাপলাচত্বরের হত্যাকাণ্ড চলাকালে তিনি বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন:
ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

বাংলাদেশী
৫৪ মিনিট আগেআপাদমস্ত দুর্নীতিবাজ ও দাম্ভিক এই লতিফ সিদ্দিকী। মানুষকে সম্মান করতে তো ও জানেনা এটা আমরা বিগত দিনে দেখেছি। ওকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়াই উচিত ছিল। বস্ত্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে থাকাকালে সে ব্যাপক দুর্নীতি করেছে। তার বিচার হওয়া উচিত।