হবিগঞ্জে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানালো এনসিপি

হবিগঞ্জে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানালো এনসিপি

ফন্ট সাইজ:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছে দলটি। পুলিশের চারটি ব্যারিকেড, বালুভর্তি ট্রাক ও অন্যান্য যানবাহনের প্রতিবন্ধকতা অতিক্রম করে কামাইছড়া পুলিশ ক্যাম্পে পৌঁছে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে অভিযোগটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে বুধবার বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের হবিগঞ্জ প্রবেশদ্বারে চা কন্যা সংলগ্ন এলাকায় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে ওই এলাকায় ব্যারিকেড বসানো হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ শহরের দিকে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিকেল ৩টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জের প্রবেশমুখে পৌঁছালে তারা পুলিশি বাধার মুখে পড়েন।
উল্লেখ্য, আগের দিন হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একই রাতে এনসিপি ও ছাত্রদল বুধবার পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন