নতুন চমক নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের আলোচিত গায়ক সৈয়দ অমি ও চিত্রনায়িকা আঁখি আঁচল। তাদের এবারের চমক ‘আতা গাছে তোতা পাখি’। এই শিরোনাম গানটিই গেয়েছেন অমি। আর সেই গানের মিউজিক ভিডিওতে গায়কের সঙ্গে মডেল হয়েছেন আঁচল।
বাস্তব জীবনেই একে-অপরকে বিয়ে করে ঘর বেঁধেছেন সংগীত ও অভিনয়ের এই দুই তারকা। জুটি বেঁধে তারা এর আগে উপহার দিয়েছেন বেশ কিছু আলোচিত গান। এবারের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন অমি। আর সংগীতায়োজন করেছেন ভারতের কেডি। আর গানটির মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে লন্ডনে। এটি পরিচালনাও করেছেন খোদ শিল্পী। গানটি আজই মুক্তি পাবে অমির নিজের ইউটিউব চ্যানেলে।
সৈয়দ অমি বলেন, খুব রোমান্টিক ও মজার একটি গান এটি। বরাবরের মতো আমি ও আঁচল খুব মজা করে এখানে পারফর্ম করেছি। গানটির ট্রেলার মুক্তির পর পরই শ্রোতা-দর্শক পুরো গানটি নিয়ে খুব আগ্রহ প্রকাশ করছেন। আমার বিশ্বাস, গানটি মুক্তি পেলে খুব ভালো কিছু হবে। এদিকে আঁচল বলেন, এ ধরনের গানে অমি ও আমার জুটিকে খুব ভালোভাবে আগেই গ্রহণ করেছেন দর্শক। এবার গান, মিউজিক ভিডিও’র লোকেশন, পারফরম্যান্স- সবকিছুতেই নতুনত্ব থাকছে। আমার বিশ্বাস, বরাবরের মতো গানটি খুব ভালোভাবে গ্রহণ করবেন দর্শক।
