দীর্ঘ এক যুগ পর আবারো স্টেজে পারফর্ম করতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা কাজী মারুফ। নিউ ইয়র্ক ‘বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬’ এর মূল আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।
আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তারকাদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণের সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন কাজী মারুফ। আগামী ২রা আগস্ট সমাপনী অনুষ্ঠানের দিন তাকে মঞ্চে দেখা যাবে।
আরও পড়ুন:
‘বয়স যত বাড়ে মানুষ স্মৃতিকাতর হয়ে ওঠে’
