‘ছুরত’ ও ‘আনটাং’র বিশেষ প্রদর্শনী

‘ছুরত’ ও ‘আনটাং’র বিশেষ প্রদর্শনী

ফন্ট সাইজ:

গোলাম রাব্বানী পরিচালিত বহুল আলোচিত দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ও ‘আনটাং’। এবার বাংলাদেশ এডভার্টাইজিং ফিল্মমেকার্স এসোসিয়েশনের (এডফা) আয়োজনে দর্শকদের জন্য থাকছে সিনেমা দু’টিতে ব্যবহৃত বিভিন্ন প্রপসের বিশেষ প্রদর্শনী, গানের লাইভ পরিবেশনা এবং নির্মাতা-অভিনয়শিল্পীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব।

এতে দর্শকরা চলচ্চিত্র নির্মাণের নেপথ্য গল্প, ভাবনা ও অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাবেন। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর নিকেতনে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন