সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে মেঘলা মুক্তা

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে মেঘলা মুক্তা

ফন্ট সাইজ:

ঢাকাই সিনেমার অভিনেত্রী মেঘলা মুক্তা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে তার। খবরটি মেঘলার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। বুধবার মেঘলার ফেসবুক পোস্টে লেখা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন।

আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি। অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আরও লেখা হয়, দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব। খবরটি শুনে উদ্বেগ প্রকাশ করেছেন মেঘলা মুক্তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকে সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর। ‘সাকালা কালা ভাল্লাভুডু’ নামের একটি তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও দেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ ছবিগুলোতে দেখা গেছে তাকে। সবশেষে ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করেন মেঘলা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন