লন্ডনে ‘আইঅন টিভি মেগা কনসার্ট’-এ আসছেন নচিকেতা

দুই বাংলার সুরের মিলনমেলা

লন্ডনে ‘আইঅন টিভি মেগা কনসার্ট’-এ আসছেন নচিকেতা

ফন্ট সাইজ:

দুই বাংলার জনপ্রিয় ও কিংবদন্তী সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী তার কালজয়ী গান ও অনবদ্য পরিবেশনা নিয়ে আসছেন লন্ডনে। আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান। আইঅন টিভি মেগা কনসার্টে নচিকেতার সঙ্গে মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার।

লন্ডন রয়্যাল রিজেন্সিতে (501 High St N, London E12 6THÑ) এই বিশেষ সংগীত সন্ধ্যায় থাকছে নচিকেতার জনপ্রিয় সব গান, স্মৃতিময় গল্প আর তার স্বতন্ত্র সংগীতের আবহ। অনুষ্ঠানের দরজা দর্শকদের জন্য খুলে দেয়া হবে বিকাল ৩টা থেকে।

আয়োজক আইঅন এন্টারটেইমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে প্রবাসে বাংলা সংস্কৃতি ও সংগীত উদযাপনের মিলনমেলা। দুই বাংলার সংগীতপ্রেমীরা এক ছাদের নিচে উপভোগ করবেন প্রিয় সব গান। টিকিট ও যোগাযোগ: ০৭৪৫৯৬১১৭৫৬, ০৭৭০১৩৮৮৯২৫, ০৭৯৩৩৯৫৩৬০৭, ০৭৯৪০১১৮৯৬৬।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন