নির্বাচনী প্রচারের সময় এক হকারকে টাকা দেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ঢাকা-১৫ আসনে নির্বাচনের প্রচারে গিয়ে আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির একজন হকারের হাতে ১ হাজার টাকার নোট গুজে দিচ্ছেন সঙ্গে জামায়াত প্রার্থী ডা. শফিকুর রহমানের লিফলেট। এসময় তিনি পান সিগারেট বিক্রি করা হকারের সঙ্গে কথা বলছিলেন। কথা বলার ভিডিও ধারণ করছিলেন শাহরিয়ারের সঙ্গে থাকা কেউ। ভিডিওতে দেখা যায়, বয়স্ক ওই ব্যাক্তির কাছে শাহরিয়ার কবির জানতে চান, ব্যবসা কেমন হচ্ছে, বয়স্ক ব্যক্তি উত্তর দেন মোটামুটি। তখন শাহরিয়ার কবির বলেন, মোটামুটি কেন? উত্তরে ওই ব্যক্তি বলেন, দেশের পরিস্থিতি ভালো না। সবাই ভয়ের মধ্যে আতঙ্ক, কোন সময় কী হয়। এক পর্যায়ে শাহরিয়ার কবির বলেন, আমরা মুসলমান। একমাত্র আল্লাহ ছাড়া আর কার ক্ষমতা আছে ভালো করার? একই সঙ্গে তিনি জিজ্ঞেস করেন রিজিকের মালিক কে? আপনার সঙ্গে এই মুহূর্তে আমার দেখা হবে এর মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। তখন শাহরিয়ার কবির বলেন, তাহলে সে যেটা বলছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে? পরে চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার একটি নোট গুজে দেন। ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির ফেসবুকে প্রতিক্রিয়া দেন। বলেন গত শনিবার মিরপুরে জনসংযোগকালে একজন পান সিগারেট বিক্রেতার সঙ্গে কথা হলে তিনি জানান, সারাদিন কোনো বিক্রি হয়নি। আমি মানবিক দিক বিবেচনায় তাকে এক হাজার টাকা দিয়েছি। এটা সব ক্যামেরার সামনেই। এক্ষেত্রে তার কাছে আমি তো ভোট চাইনি। এই ব্যাক্তির আগে পরে আমি ছোট ছোট বাচ্চাদেরও খেলার সামগ্রী কিনতে টাকা দিয়েছি। এটা অনেকগুলো ক্যামেরার সামনেই দিয়েছি।
হকারকে টাকা দিয়ে ভাইরাল শাহরিয়ার কবির
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ৯ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
