খন্দকার মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

খন্দকার মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

ফন্ট সাইজ:

জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরুর পর সদস্যদের পারস্পরিক পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে কমিটির সদস্য এমপি মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত অংশ নেন।
এছাড়া বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের কথা তুলে ধরে বিশ্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পাশাপাশি দু’দেশের দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব গভীর করা, সংসদীয় প্রতিনিধিদলের সফর বৃদ্ধি এবং দু’দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি নিরসনে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের বিষয়ে আলোকপাত করেন সদস্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন