২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে এ পর্যন্ত ২৯ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়ে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে খুলনা বিভাগে মারা গেছেন দুইজন। আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে একজনের।

একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫ জন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৬ জন। ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে আরও ৪০ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৮৪ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮ জন ও সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৫৩২ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে দেশে ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯ জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন