টেকসই শিল্পায়ন ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সামাজিক অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সম্মাননা অর্জন করেছে সিরামিক টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।
প্রতিষ্ঠানটি ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনোমিক গ্রোথ’ ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেড কোম্পানি অব দ্যা ইয়ার-বিল্ডিং মেটারিয়ালস কোম্পানি’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক অর্জন করেছে।
শেলটেক সিরামিকসের পক্ষে প্রতিষ্ঠানটির ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি এ সম্মাননা গ্রহণ করেন।
ভোলায় অবস্থিত শেলটেক সিরামিকসের উৎপাদন কারখানাকে কেন্দ্র করে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্যোগ ‘Progress Through People: Transforming Bangladesh's Largest Island’-এর জন্য প্রতিষ্ঠানটি "ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ" ক্যাটাগরিতে বিজয়ী হয়।
এছাড়া, ‘Crafting Tomorrow: Transforming Bangladesh's Largest Island’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য প্রতিষ্ঠানটি "মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেড কোম্পানি অব দ্যা ইয়ার- বিল্ডিং মেটারিয়ালস কোম্পানি" ক্যাটাগরিতে গতবছরের মতো এবারও সম্মাননা স্মারক লাভ করে।
