আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির সাক্ষাৎ

প্রেসিডেন্ট নির্বাচন

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা। মঙ্গলবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, নির্বাচনী তফসিল, নির্বাচকমণ্ডলীর তালিকা, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ এবং সংসদ সচিবালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করতে হবে। সে কারণে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। স্পিকারের সঙ্গে বৈঠকের পর কমিশন তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচন সাধারণ জাতীয় নির্বাচনের মতো নয়। এ নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরাই নির্বাচকমণ্ডলী হিসেবে ভোট দেন। ফলে সংসদ সচিবালয়ের সঙ্গে নিবিড় সমন্বয় অপরিহার্য। আজকের বৈঠকে সেই সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন