হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে

হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা ও অন্যান্য অভিযোগে সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
জমা পড়া অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম। গতকাল মানবজমিনকে তিনি বলেন, সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থা সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে একইদিন হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী এডভোকেট শিশির মনির বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নিয়ন্ত্রণ নেয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগের দায় তিনি এড়াতে পারেন না। আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়মুক্তির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। শিশির মনির দাবি করেন, হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ গ্রহণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় মো. সাহাবুদ্দিনের ভূমিকার অভিযোগ উঠে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন