কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

ফন্ট সাইজ:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মধ্যম খুনিয়াপালং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জনই উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের একই পরিবারের দুই আপন বোন। নিহতরা হলেনÑ রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিণমারা এলাকার বাসিন্দা শাহিনা ও বেবি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মধ্যম খুনিয়াপালং এলাকায় দ্রুতগতির যানবাহনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত ও নিহতদের উদ্ধার করেন। পরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, এ দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ উদঘাটন এবং সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন