অশ্লীল ভিডিও পোস্ট করায় মা-মেয়ের আত্মহত্যা

ফন্ট সাইজ:

অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় লোক-লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মা ছবি রানী রায় (৩৫) ও মেয়ে স্কুলছাত্রী পল্লবী রানী (১৪)। সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান নিহত ছবি রানীর স্বামী রিপেন চন্দ্র রায়। রিপেন চন্দ্র রায় তার লিখিত বক্তব্যে জানান, গত ১৯শে জুন তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার এলুবাড়ী ইউনিয়নের দুজারপুর গ্রামের আনন্দ রায়ের ছেলে গৌর চন্দ্র রায়।

পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ ২৬শে জুন তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কয়েকদিন পর গৌর চন্দ্র পল্লবী চন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের দু’জনের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে লোক-লজ্জায় গত ১৫ই জুলাই মা-মেয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি জানান, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নিহত ছবি রানীর ভাই উজ্জ্বল চন্দ্র রায় ও তাদের স্বজনরা উঠে-পড়ে লেগেছে। তারা ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এতে করে শোকাহত পরিবারটি মানসিকভাবে আরও ভেঙে পড়ছে। তিনি প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, মা-মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। রিপোর্ট আসার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে। তাছাড়াও এ ঘটনায় পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করে যাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন