ইন্ডিয়ান আইডল বিজয়ী হলেন জ্যোতির্ময়ী

ইন্ডিয়ান আইডল বিজয়ী হলেন জ্যোতির্ময়ী

ফন্ট সাইজ:

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১৬তম আসরে বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন জবলপুরের তানিস্ক শুক্লা। গতকাল দীর্ঘ ১০ মাসের জার্নি শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২৬শে জুলাই বসেছিল ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত মঞ্চে লড়াই করেন- জ্যোতির্ময়ী নায়ক, অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মাইসকমি বসু, সুহাইল সুফি এবং তানিস্ক শুক্লা। অবশেষে বিজয়ের মালা পরেন জ্যোতির্ময়ী।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন