ঢাকার দর্শকদের জন্য বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের চলচ্চিত্র ‘দেলুপি’। আজ বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালা মিলনায়তনে সিনেমাটির একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিষয়টি জানিয়ে পরিচালক তাওকীর বলেন, প্রদর্শনীটির জন্য কোনো টিকিট লাগবে না এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। প্রদর্শনী শেষে থাকছে ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও চলচ্চিত্রের রাজনৈতিক ভূমিকা’ শীর্ষক একটি উন্মুক্ত সংলাপ পর্ব।
বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’
স্টাফ রিপোর্টার
২৮ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
